১৫ আগস্ট ভারত ছাড়া আর কোন পাঁচ দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় ? 


ভারত :

সালটা ছিল 1947, 15 - ই আগস্ট। দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ রাজত্বের থেকে মুক্তি। তবে, 'স্বাধীনতা' এই কথাটি মুখে বলাটা যতটা সহজ, ততটা সহজে স্বাধীনতা আসেনি। অনেক রক্ত ঝরানোর পর আমরা স্বাধীনতা পায়।

  • হ্যাঁ, এই দিনটি হল ভারতের স্বাধীনতা দিবস 1947 সালে 15 ই আগস্ট প্রায় 200 বছরের ইংরেজ অর্থাৎ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে।
Indian National Flag

  • আপনি কী জানেন ?

বিশ্বের আরও 5 টি দেশ আছে , যেখানে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় - 

  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ কোরিয়া
  3. কঙ্গো
  4. বাহারিন
  5. লিচটেনস্টাইন

কোরিয়া :

জাপানের উপনিবেশ ছিল কোরিয়া, দীর্ঘ 35 বছর পরাধীনতার পর 1945 সালে 15 - ই আগস্ট স্বাধীনতা লাভ করে।
  • দুই কোরিয়া ( উত্তর ও দক্ষিণ কোরিয়া) বিভক্ত হয়ে গেলেও এই দুই দেশের স্বাধীনতা দিবস, 15 - ই আগস্ট পালিত হয়।
  • কোরিয়াতে এই দিনটি ' জাতীয় মুক্তি দিবস ' / লিবারেশন ডে / গওয়াংবোকজিওল নামে পরিচিত।

  • উত্তর কোরিয়ার রাজধানী -পিয়ং ইয়ং।
  • দক্ষিণ কোরিয়ার রাজধানী - সিওল।
কোরিয়ার জাতীয় পতাকা

কঙ্গো : 

আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত কঙ্গো। ৮০ বছর ধরে ফ্রান্স কঙ্গোতে শাসন চালায়। 1960 সালে 15 - ই আগস্ট কঙ্গো সম্পূর্ন স্বাধীনতা লাভ করে।
15 - ই আগস্ট কঙ্গোবাসীদের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।
  • রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী - ব্রাজাভিল্লি।

বাহরাইন :

প্রথম দিকে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল  বাহরাইন, পরবর্তীকালে ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা উপনিবেশ স্থাপন করে।
1971 সালে 15 - ই আগস্ট এই দেশ থেকে ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ রাজ উঠে যায় এবং স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পায়।
  • বাহরাইনের রাজধানী - মানামা।
Bahrain National Flag

লিচটেনস্টাইন :

লিচটেনস্টাইন হল - বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ। মধ্য ইউরোপে অবস্থিত এই দেশটি 1866 সালে 15 - ই আগস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

এই দিন, লিচটেনস্টাইনের অধিবাসী রাজার সঙ্গে দেখা করার সুযোগ পান।
  • লিচটেনস্টাইনের রাজধানী - ভাদুজ।
  Liechtenstein National flag